শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

স্কাউটস কুমিল্লা অঞ্চলের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা"

স্কাউটস কুমিল্লা অঞ্চলের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা"
পৃথিবীর সব শিশু ও কিশোরদের মেধা ও প্রতিভা আছে। শিশু ও কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হল স্কাউটিং। স্কাউটদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্যই বাংলাদেশ স্কাউটস আয়োজন করছেন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে স্কাউটরা সহশিক্ষা কার্যক্রমে নিজেদের যোগ্যতা ও সামর্থ্য প্রমান করতে পারে।

বাংলাদেশ স্কাউটস -কুমিল্লা অঞ্চলের আয়োজনে প্রতিভা অন্বেষণ প্রতিযোগির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ স্কাউটস পরিচালক প্রশিক্ষণ ফারুক আহাম্মদ। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস - কুমিল্লা জেলার সহ-সভাপতি অধ্যক্ষ এম নার্গিস আক্তার,কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ডিআরসি প্রশিক্ষণ মো. মোজাম্মেল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরসি স্পেশাল ইভেন্ট মো. বেল্লাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  কুমিল্লা অঞ্চলের ডিআরসি সংগঠন ও বিধি মো. আবুল কাশেম, বাংলাদেশ স্কাউট এর লিডার ট্রেইনার আলম আরা সাফি,ডিআরসি মার্কেটিং আবদুর রাজ্জাক, ডিআরসি সমাজ উন্নয়ন মো. ফছিহ্ উর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তুহিন।

প্রতিভা অন্বেষণ প্রতিযোগিয় কুমিল্লা, চাদপুর, নোয়াখালী, ফেনী,ব্রাহ্মনবাড়িয়া,লক্ষীপুর জেলার কাব ও স্কাউটের শতাধিক স্কাউট সদস্য অংশগ্রহন করে। তাদের মধ্যে থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের জন্য ২৯ জন্য নির্বাচিত করে পুরস্কার দেয়া হয়। সব শেষে স্কাউট ইউনিট লিডার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ, নিপা চৌধুরী ও স্কাউটদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি